ছাত্রলীগের সভাপতি পাভেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
২৮ অক্টোবর, ২০২৬ ০৩:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ছাত্রলীগের সভাপতি পাভেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ খায়রুল ইসলাম
০৫-০৮-২০১৯ ০৩:০৫ অপরাহ্ন
ছাত্রলীগের সভাপতি পাভেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
খাইরুল ইসলামঃ  কামারখন্দ উপজেলার ছাত্রলীগের সভাপতি পাভেল রেজা পাভেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রলীগ।   সোমবার বেলা সাড়ে ১১টার দিক জামতৈল রেলওয়ে স্টেশনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেতারা বলেন,  ছাত্রলীগের  পাভেল রেজা পাভেল গতকাল রোববার (৪আগস্ট) সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায়  সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 
 
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজু,এনামুল, হামিদুল,আশরাফ, আলম,করিম,রুবেল,জেলানী,মনি,রাকিব, হামলার জন্য দায়ী। পাভেল রেজা পাভেলের  ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।  উপজেলার সাধারণ সম্পাদক  মামুন শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম রফিক,সেচ্ছাসেবকলীগের সভাপতি আলামীন হোসেন বাবু, ৩নং জামতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ১নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিএম জয়,
 
৩নং জামতৈল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, আহত পাভেলের  ছোট ভাই মোঃজাহিদ হাসান রকি, হাজী কোরপ আলী কলেজ শাখা ছাত্রলীগের উদীয়মান নেতা রাশিদুল হাসান সহ আরো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ খায়রুল ইসলাম ০৫-০৮-২০১৯ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com