শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৮-২০১৯ ০২:৪৯ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ ১৫ই আগস্ট ২০১৯ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার (০৫ আগষ্ঠ) সকালে উপজেলা হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকারের সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুকের পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার, সাগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কিহহার সিদ্দিকী,বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আওয়ামীলীগ এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। প্রস্তুতি সভায় দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com