শিরোনামঃ
নিউজরুম ০৫-০৮-২০১৯ ০৯:২৪ পূর্বাহ্ন |
নিউজ ডেস্কঃ আলহামদুলিল্লাহ!! বহু প্রতিক্ষার পর প্রকাশিত হলো "সচেতন ছাত্র সমাজ(সি এস এস) এর নতুন কার্যনির্বাহী কমিটি। চৌহালীর একমাত্র অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন ছাত্র সমাজ এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর নতুন কমিটি প্রকাশ। সিলেট ওসমানী মেডিকেল ককলেজ এর ছাত্র মির্জা শহিদুল ইসলাম কে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ছাত্র আবু সালেহ মোঃ মোস্তাকিম কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা জ্বনাব মোঃ আব্দুল মজিদ মিয়া। গত ঈদূল ফিতর থেকে কমিটি গঠনের কাজ শুরু হয়েছিল যা ০২-০৮-২০১৯ ইং তারিখে তা চুড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র উপদেষ্টা জ্বনাব ডাঃ এস এম মামুন।
২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সিরাজগঞ্জের চৌহালী থানার সম্পূর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ।আজ অবধি গ্রামের হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের কে শিক্ষাবৃত্তিসহ শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন অনুষ্ঠান, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডের আয়োজন সহ স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ সৃষ্টি, জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপদান করার লক্ষে কাজ করছে "সচেতন ছাত্র সমাজ"
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com