উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার অভিযান
০৭ মে, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার অভিযান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৮-২০১৯ ০৬:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার অভিযান
উল্লাপাড়া প্রতিনিধিঃ সুস্থ থাকুন,সুন্দর থাকুন,ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ুন শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত হবে বাংলাদেশ। এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়েছে । রবিবার বেলা ১১ টার দিকে ৬৫ সিরাজগঞ্জ -৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর উদ্যোগে পৌর-শহরের থানা মোড় থেকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় পর্যন্ত ঝাড়ু-ঝাঁটা হাতে নিয়ে পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। সংসদ সদস্য তানভীর ইমামের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ এমপির সাথে পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেয়। এই অভিযানে ৫ শতাধিক মানুষ উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন রাস্তার উপর ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন । ডেঙ্গুর জীবাণু বাহী এডিস মশা মারার লক্ষ্যে, কেও বা ফগার মেশিন কাঁধে তুলে নিয়ে মুখোশ পরে ওষুধ ছিটাচ্ছিলেন । ডেঙ্গু প্রতিরোধক অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেওয়া কউশিক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মরিফ বিন হাবিব, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল,ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকারসহ প্রমুখ ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৮-২০১৯ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 748 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com