কামারখন্দে ছাত্রলীগ সভাপতি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে ছাত্রলীগ সভাপতি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ খায়রুল ইসলাম
০৪-০৮-২০১৯ ০৬:২১ অপরাহ্ন
কামারখন্দে ছাত্রলীগ সভাপতি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রেজা পাভেল’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কামারখন্দ উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মামুন শেখ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৮ই জুন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী বাহিনী। এরই প্রেক্ষিতে রবিবার (৪ আগষ্ট) সকাল ১০টার দিকে কামারখন্দ জামতৈল নিজ গ্রাম থেকে মোটর সাইকেলযোগে সিরাজগঞ্জ যাওয়ার উদ্যোশে রওনা হলে ঝাঐল ওভার ব্রীজে এলাকায় পৌছলে পূর্ব পরিকল্পনা মোতাবেক এলাকার শীর্ষ সন্ত্রাসী রাজু, এনামুল, হামিদুল, রুবেল, জেলানী, মনি, রাকিবসহ অজ্ঞাত আরো ত্রিশ জন মোটর সাইকেলের গতিরোধ করে ছাত্রলীগ সভাপতিকে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যোশে পিটিয়ে আহত করে এবং মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেসা মুজিব হাসপাতালে আই.সি.সি ইউতে চিকিৎসার জন্য ভর্তি করে। সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে উপজেলা ছাত্রলীগ জামতৈল রেলওয়ে স্টেশন থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। কামারখন্দ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, ছাত্রলীগ সভাপতির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ খায়রুল ইসলাম ০৪-০৮-২০১৯ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com