শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৮-২০১৯ ০৫:০২ অপরাহ্ন |
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকার সঙ্গে রাত্রীযাপন কালে জনতার হাতে আটক। পরে রাতভর দেনদরবার শেষে উভয় পরিবারের মতামতের ভিত্তিতে সামাজিকভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন স্থানীয় গ্রামবাসী ও তাদের আতœীয় স্বজনেরা। রোববার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক মেরাজুল ইসলাম (২৪) চৌপাকিয়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে কুচিয়ামারা ডিগ্রী কলেজের ছাত্র ও প্রেমিকা একই গ্রামের রউফ সর্দারের মেয়ে তাসলিমা খাতুন (২১)।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে প্রেমিক মাজেদুল ইসলাম প্রেমিকার ঘরে প্রবেশ করে অসামাজিক কাজে লিপ্ত থাকে। এ সময় প্রতিবেশিরা টের পেয়ে তাদেরকে আটক করে গ্রাম প্রধানদের জানালে তারা উভয় পরিবারকে নিয়ে বসে মিমাংসার চেষ্টা কওে ব্যর্থ হয়। এক পর্যায়ে রোববার দুপুরে উভয় পরিবারের আতœীয় স্বজন বসে সাড়ে তিন লক্ষ দেনমোহরে বিয়ে পড়িয়ে দেয়।
এ বিষয়ে প্রেমিক মাজেদুলের বাবা রেজাউল ইসলাম বলেন, তারা দুজনে দুজনকে ভালবাসে। তাদের সুখের কথা চিন্তা করে ও সামাজিক সম্মান রক্ষা করার লক্ষে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com