'অপশক্তির বিরুদ্ধে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু'র সোনার বাংলা গড়তে হবে।'- শাহজাদপুরে শিক্ষা উপমন্ত্রী
০৫ মে, ২০২৬ ০২:৪২ অপরাহ্ন

  

'অপশক্তির বিরুদ্ধে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু'র সোনার বাংলা গড়তে হবে।'- শাহজাদপুরে শিক্ষা উপমন্ত্রী


০৩-০৮-২০১৯ ১১:১১ অপরাহ্ন
'অপশক্তির বিরুদ্ধে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু'র সোনার বাংলা গড়তে হবে।'- শাহজাদপুরে শিক্ষা উপমন্ত্রী
শামছুর রহমান শিশির : 'আগস্ট শোকের মাস। আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। বঙ্গবন্ধু'র সোনার বাংলা গড়ার জন্য ছাত্রছাত্রীদের সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধু'র আদর্শ বুকে ধারণ ও লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।বাংলাদেশের বিপক্ষ শক্তিরা দীর্ঘদিন দেশের সঠিক ইতিহাস আড়াল করে রেখেছে। বঙ্গবন্ধু'র স্বপ্ন যেন কেউ দেখতে না পারে তার জন্য পাঠ্য পুস্তক থেকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানের ইতিহাস অন্ধকারে রাখা হয়েছে। এসব দেশবিরোধী স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এখনও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশ ও দেশের মানুষকে বিপথে পরিচালনার অপচেষ্টা করছে।ওই অপশক্তির বিরুদ্ধে সচেতন থেকে সবাইকে বঙ্গবন্ধু'র স্বপ্ন 'সোনার বাংলা' গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' আজ শনিবার দুপুরে শাহজাদপুরের নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।' বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ। অতিথীবৃন্দ বঙ্গবন্ধু'র আদর্শ ও সাফল্যমন্ডিত জীবনাদর্শের ওপর আলোচনা করেন।

০৩-০৮-২০১৯ ১১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 877 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com