উল্লাপাড়ায় শিক্ষা প্রতিমন্ত্রীর আকষ্মিক সফর
০৭ মে, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শিক্ষা প্রতিমন্ত্রীর আকষ্মিক সফর

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৩-০৮-২০১৯ ১০:০২ অপরাহ্ন
উল্লাপাড়ায় শিক্ষা প্রতিমন্ত্রীর আকষ্মিক সফর

উল্লাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল উল্লাপাড়ায় আকষ্মিক সফর করেছেন। শনিবার বিকেলে ৫ টায় উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আমন্ত্রণে সিরাজগঞ্জ থেকে উল্লাপাড়ার হোটেল এ্যারিস্টক্রেটে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই নেতা কুশল বিনিময় করেন । জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যা প্রতিবাদে ১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে তানভীর ইমাম এমপি শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল কে কালো ব্যাচ লাগিয়ে দেয় এবং শিক্ষা উপমন্ত্রী এমপি তানভীর ইমামকে কলো ব্যাচ লাগিয়ে দেয়। তানভীর ইমাম এমপি শিক্ষা নগরী উল্লাপাড়া কে শিক্ষা ও শিক্ষার মানোন্নয়ন বিস্তারের লক্ষ্যে শিক্ষা উপমন্ত্রীর সাথে আলোচনা ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার ও দলীয় নেতা-কর্মী বৃন্দ


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০৮-২০১৯ ১০:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1556 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com