বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু সনাক্তের ব্যবস্থা, ভোগান্তি শিকার উপজেলাবাসী (ভিডিও সহ)
১২ মে, ২০২৬ ০৫:১৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু সনাক্তের ব্যবস্থা, ভোগান্তি শিকার উপজেলাবাসী (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০৮-২০১৯ ০৯:৪৯ অপরাহ্ন
বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু সনাক্তের ব্যবস্থা, ভোগান্তি শিকার উপজেলাবাসী (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ প্রায় ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বল বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন ডেঙ্গুর চিকিৎসা বা সনাক্ত করণের ব্যবস্থা। চিকিৎসা নিতে আসা রোগীদের পাঠানো হচ্ছে সিরাজগঞ্জ জেলা সদর হসপিটালে। যার কারণে এই উপজেলার মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। সারাদেশের ডেঙ্গু রোগের ব্যাপক প্রসার ঘটলেও বেলকুচি উপজেলাতে এখনও পর্যন্ত ডেঙ্গু রোগী সনাক্ত করা যায়নি। তবে প্রতিদিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের  রোগীর সংখ্যা বাড়ার কারণে রোগীদের মাঝে ডেঙ্গুর রোগের শঙ্কা বিরাজ করছে।  এদিকে, জ্বর নিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলেও এখানে ডেঙ্গু পরিক্ষা না করায় আমাদের চিকিৎসা নিতে যেতে হচ্ছে সিরাজগঞ্জ জেলা সদর হসপিটালে। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই অতিদূত এই স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু পরীক্ষা সহ চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানিয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। অপরদিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন এই প্রতিবেদককে জানান, প্রতিদিন ২০ থেকে ৩০ জন জন রোগী জ্বর নিয়ে আসলেও ডেঙ্গু নির্ণয়ের জন্য যে  সকল জিনিস ধরকার সেগুলো না থাকায় রোগীদের জেলা সদর হসপিটালে স্থানান্ত করতে হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৮-২০১৯ ০৯:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 993 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com