শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০৮-২০১৯ ০৪:২৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার উপজেলার সদর ইউনিয়নের ১৫৩৬ জন ভিজিএফ কার্ডধারি হত দরিদ্রদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৪ (উলাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম । এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক প্রমুখ ।
সরকার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৩১৬৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ৪৭৪৭.৫ মেট্রিকটন ভিজিফ কার্ডের চাল বরাদ্দ দিয়েছে । ওই বরাদ্দকৃত চাল ঈদের আগেই দরিদ্রের মাঝে বিতরণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com