চৌহালীতে অতিদরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে ঈদ-উদ- আযহা উপলক্ষে বন্যাক্রান্ত, দুর্যোগাক্রান্ত,দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়৷ শনিবার (৩ আগষ্ট ) সকালে খাষকাউলিয়া, খাষপুখুরিয়া, ও উমারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাম্প্রতিক বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ,অতিদরিদ্র, দুস্থ, অসহায় ১ হাজার ৮৬ জন খাষকিউলিয়া, ৯ শত ৭৬ খাষপুখুরিয়া, ২ হাজার ৪৪ জন উমারপুর ইউনিয়নে মোট ৪ হাজার ১৪৯ টি পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ( এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক সরকার,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা আওয়ামীলিগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাস্টার, উপজেলা আ'মীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আঃ রশিদ বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া,প্রত্যেক ইউ,পি চেয়ারম্যান গণ ও স্ব স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারসহ এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গ ৷