শিরোনামঃ
নিউজরুম ০৩-০৮-২০১৯ ০২:১৭ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ ও থানা এলাকায় জাতীয় যুবসংহতির আয়োজনে ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় যুব সংহতির শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়ের নেতৃত্বে উক্ত ডেঙ্গু নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) নান্নু খান, উপজেলা যুবসংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক দিপ্ত কুমার রনো, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কলেজ ছাত্র সমাজের সভাপতি এসএম সাব্বির হুসাইন, সাধারণ সম্পাদক রামিম ইসলাম পাপ্পু। এসময় আরও উপস্থিত ছিলেন যুব নেতা হিরো সাগর, আবু জোবায়ের সুমন, ছাত্র সমাজ নেতা শুভ, মহিনুর ইসলামসহ যুবসংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com