শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-০৮-২০১৯ ০৭:২৮ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা,গলা কাটা গুজব,জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি,গণপিটুনি,ভয়ভীতি সহ বিভিন্ন অপ প্রচার রোধে সলঙ্গা থানা পু্লিশ প্রশাসন মাইকিং,লিফলেট বিতরন,আলোচনা সভা, মসজিদের মুসুল্লিদের নিয়ে রেলী এবং স্কুল, কলেজ,মাদ্রাসা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকদের সতর্কীকরণ কার্যক্রম অব্যহত রেখেছেন। এমনকি থানার জনবহুল ও গুরুত্বপুর্ণ স্থানগুলোতেও সচেতনতা ও সতর্কীকরণ কর্মসুচী চালিয়ে যাচ্ছেন।
নিরলস পরিশ্রমী সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জেড জেড তাজুল হুদা বলেন, এক শ্রেণীর মানুষ ছেলে ধরা,গলা কাটার মিথ্যা গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এ সব গুজবে কান না দিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন। তিনি আরও জানান,কোথাও কোন অপরিচিত লোক বা কাউকে ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন। এসব গুজব থেকে সবাইকে সচেতন করতে থানা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে আলোচনা ও গুজব প্রতিহত করতে সচেতনতামুলক আর সতর্কীকরণ মুলক রেলীও বের করেন। এ সব মিথ্যা অপ প্রচার যারা পরিচালনা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবাইকে সহযোগীতা করার আহবান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com