ঈদকে সামনে রেখে তাড়াশে মোটাতাজাকরণ করা হচ্ছে কোরবানির গরু
২৫ এপ্রিল, ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন

  

ঈদকে সামনে রেখে তাড়াশে মোটাতাজাকরণ করা হচ্ছে কোরবানির গরু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৮-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন
ঈদকে সামনে রেখে তাড়াশে মোটাতাজাকরণ করা হচ্ছে কোরবানির গরু
আশরাফুল ইসলাম রনি:
ঈদুল আযহাকে সামনে রেখে চলনবিলাঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোটাতাজাকরণ করা হচ্ছে কোরবানির গরু। এ অঞ্চলের খামাারী ও চাষিরা প্রতিযোগীতামূলক ভাবে প্রাকৃতিক উপায়ে সরকারী ও বেসরকারী হিসাবমতে ৫ থেকে ৮ হাজার গরু মোটাতাজা করছেন। ভারত থেকে গরু আমদানি কমে যাওয়া এ অঞ্চলের গো-খামারীরা এ বছর বেশি লাভের আশা করছেন। তবে ভারত, নেপাল ও মায়ানমার থেকে গরু আমদানি হলে দেশি গরুর দামে কমে যাবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।


জানা যায়, গরু মোটাতাজাকরণ একটি নিয়মিত ও প্রচলিত পদ্ধতি। বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত ইউরিয়া, লালিগুড় ও খড়ের একটি বিশেষ মিকচার আট দিন কোন পাত্রে বন্ধ করে রেখে তা রোদে শুকিয়ে গরুকে খাওয়াতে হয়। তিন মাস এটা খাওয়ালে গরু খুব দ্রুত মোটাতাজা হয়ে ওঠে। এই গরুর মাংস মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
 

খামারী মালিক আব্দুস খালেক জানান, সাধারণত গরুকে প্রাকৃতিক পন্থায় মোটাতাজা ও সুস্থ রাখতে খড়, লালি গুর, ভাতের মার, তাজা ঘাস, খৈল, গম, ছোলা, খোসারী, মাসকালাই, মটরেরভূসিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার দেয়া হয়। গরুর জন্য এটা বিজ্ঞানসম্মত। এ নিয়মে গরু মোটাতাজা করা হলে ক্রেতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন না। এ ধরনের গরুর মাংস খেয়ে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে না। প্রাকৃতিক উপায়ে মোটাতাজা গরুর চাহিদা ও দাম ভাল পাওযা যায়।
 

তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: আবু হানিফ জানান, তাড়াশ উপজেলায় তাদের হিসাব মতে প্রায় দেড় থেকে দুই হাজার খামারী রয়েছেন। তাছাড়া জরিপের বাহিরে অনেক খামারি রয়েছেন যা হিসাবে নেই।

এদিকে ঈদকে সামনে রেখে এ উপজেলায় প্রায় ৮ হাজার গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করন করছেন খামারীরা। এ উপজেলায় প্রায় ৫হাজার গরুর চাহিদা রয়েছে। এখানে চাহিদা মিটিয়ে এ উপজেলার গরু দেশে বিভিন্নস্থানে সরবরাহ করা হয়। অন্যান্য বছরের বিভিন্ন মেডিসিন ব্যবহার করে গরু মোটাতাজা করনের ফলে খামারিরা অনেক গরু মারা যাওয়াসহ বিভিন্ন ক্ষতির সম্মুখিন হয়েছে। এ কারনে এখন তারা নিজেরাই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৮-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 541 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com