দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই
৩০ এপ্রিল, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

  

দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই

নিউজরুম
০১-০৮-২০১৯ ০৭:১৬ অপরাহ্ন
দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল কাদের বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারিগরি শিক্ষার ওপর।প্রযুক্তিগতভাবে দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের মিরপুর বিড়ালাকুটিতে সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনলোজি (সিট)র নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাদের আরও বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামীতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা সাধারণ ধারার চেয়ে বেশি হবে। এসব শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন আন্তর্জাতিক বাজারে তারা দেশকে কৃতিত্বের সঙ্গে নেতৃত্ব দিতে পারে। কারণ শিক্ষিত সমাজরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনলোজির ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিবি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার মোঃ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক তিথি খান, মোঃ শহীদুল ইসলাম, ডালিয়া আফরোজ কণা, জাহিদ হাসান, আতিকুন নাহার বিথী, জাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম হোসেন, বিপ্লব হাসান, মাহবুবুর রহমান, আতিকুল ইসলাম প্রমুখ।

নিউজরুম ০১-০৮-২০১৯ ০৭:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com