শোক সংবাদ
০৫ মে, ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন

  

শোক সংবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
০১-০৮-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন
শোক সংবাদ
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৯৭২ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বগুড়া জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন সরকার মুকুল (৭৮) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ------রজিঊন) । বুধবার রাত ১২ টার দিকে তিনি তার বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি গ্রামে নিজ বাড়ী (জমিদার বাড়ি) তে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ৩ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ এলাকায় সাহানা সিরাজ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিক্ষানুরাগী ও প্রবীন রাজনীতিক মুকুলের মৃত্যুর খবর পেয়ে শোক পালনের অংশ হিসেবে চান্দাইকোনা কলেজে পাঠদান স্থগিত করে অধ্যক্ষ মোঃ আবু বকার সিদ্দিকের সভাপতিত্বে শোক সভার আয়োজন করেন কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে কলেজের হলরূমে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বাবু কাঞ্চন কুমার দাস, অরূন কুমার ভৌমিক, আব্দুস সাত্তার প্রমুখ।

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০১-০৮-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 717 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com