উল্লাপাড়ায় গণমানুষের আওয়াজ পত্রিকা ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থা কর্তৃক ডেঙ্গু রোধে প্রচারণা
০৭ মে, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় গণমানুষের আওয়াজ পত্রিকা ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থা কর্তৃক ডেঙ্গু রোধে প্রচারণা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৮-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় গণমানুষের আওয়াজ পত্রিকা ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থা কর্তৃক ডেঙ্গু রোধে প্রচারণা
উল্লাপাড়া প্রতিনিধিঃউল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ও আওয়াজ মানব কল্যান সংস্থা কর্তৃক ডেঙ্গু এবং এডিস মশা প্রতিরোধে সচেতনতা মুলক প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন নাগাদ পৌর-শহরে বিভিন্ন পাড়ায় মহল্লায় মাইকে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা মুলক প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে। কি ভাবে ডেঙ্গু মানব দেহে ছড়ায় ও এডিস মশা কিভাবে বংশ বিস্তার ঘটায় সেই সম্পর্কে মাইক ও লিফলেটের মাধ্যমে সচেতন থাকার জন্য সবাই কে আহ্বান জানানো হয়। উল্লাপাড়া দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থা কার্যালয় ঝিকিড়া আকন্দ বাড়ি থেকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলী ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ রাকিবুল হাসান সুমন। এসময় উপস্থিত ছিলেন আওয়াজ মানব উন্নয়ন সংস্থার প্রশিক্ষণার্থীরা।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৮-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 609 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com