চৌহালীতে বন্যা দুর্গত ৩ শত পরিবারের মাঝে চাল বিতরণ
০৫ মে, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

  

চৌহালীতে বন্যা দুর্গত ৩ শত পরিবারের মাঝে চাল বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
৩১-০৭-২০১৯ ০৪:০১ অপরাহ্ন
চৌহালীতে বন্যা দুর্গত ৩ শত পরিবারের মাঝে চাল বিতরণ

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বন্যা দুর্গত ৩ শত পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে।বুধবার(৩১ জুলাই)উপজেলার ৭টি ইউনিয়নে সরকারী ভাবে ত্রাণের চাল বিতরণ করা হচ্ছে ৷ এরই ধারাবাহিকতায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে  এ চাল বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির ৷ এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা সহকারী মৎস্য অফিসার মাসুম বিল্লাহ,  ইউপি চেয়ারম্যান মোঃ কাহহার সিদ্দিকী,বাঘুটিয়া ইউপি সচিব খায়রুল কবির সবুজসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, এ পর্যন্ত ৮৮  হাজার ৩৩০ মে.টন চাল বিতরণের কার্যক্রম চলমান রয়েছে ৷ ৪ শত প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে ৷ ইউনিয়ন ভিত্তিক চাহিদা মোতাবেক বন্যার ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় বন্যার্তদের পাশে সার্বক্ষনিক ত্রাণ বিতরণ কাজে তৎপর রয়েছে ৷ উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও সমাজ পতিদেরও এ কাজে সহায়তার হাত বাড়াতে হবে। পরে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩১-০৭-২০১৯ ০৪:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com