তাড়াশে অগ্নিকান্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই
০৭ মে, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন

  

তাড়াশে অগ্নিকান্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-০৭-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন
তাড়াশে অগ্নিকান্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের চাকরৌহালী গ্রামে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ওই গ্রামের কৃষক আব্দুস সালামের বসত বাড়িতে বৈদ্যুতিক র্শট-সার্কিট হতে বুধবার সকালে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
পরে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীরা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে বাড়িতে রাখা ধান-চাউল,শরিষা,পাট, ভ’ট্্রা নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে বাড়ির মালিক আব্দুস সালাম জানিয়েছেন।।
 তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রর্ত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
এবিষয়ে তাড়াশ থানার এএস আই আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৭-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 791 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com