শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩১-০৭-২০১৯ ০১:৩১ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা উপজেলা সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত বুধবার (৩১ জুলাই) সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালী উপজেলা সম্মেলণ কক্ষে ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা আ'মীলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ হাফিজুর রহমান, মডেল ও কেয়ার টেকার মোঃ আব্দুল লতিফ সহ প্রমুখ ৷
উপজেলার নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন, আপনারা জাতীর বিবেক শিক্ষক ও ইমাম,আপনারা যার যার অবস্থান থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, কল্লা কাটা গুজব, ডেঙ্গু মশা নিয়ে কথা বলবেন, মানুষকে সতর্ক করবেন ৷ তিনি আরো বলেন, শুক্রবার প্রত্যেক মসজিদে নামাজে খুতবার আগে এ নিয়ে সকলকে সতর্ক করবেন যাতে মানুষ গুজবে কান না দেয় ৷ ইতি মধ্যে এই গুজবের কারনে কিছু নিরিহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com