আজুগড়া-বেতিল বেড়িবাঁধের ৫০ মিটার ধ্বস আতঙ্কিত স্থানীয়রা
২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

  

আজুগড়া-বেতিল বেড়িবাঁধের ৫০ মিটার ধ্বস আতঙ্কিত স্থানীয়রা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৭-২০১৯ ০৮:৩৩ অপরাহ্ন
আজুগড়া-বেতিল বেড়িবাঁধের ৫০ মিটার ধ্বস আতঙ্কিত স্থানীয়রা
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া-বেতিল বেড়িবাঁধের অনাকাঙ্ক্ষিত ভাবে ধ্বসের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। সোমবার ভোর রাতে হঠাৎ করে বেড়িবাঁধের ৫০ মিটার ধ্বসে গিয়ে নদীগর্ভে বিলিন হয়ে যায়। স্থানীয়রা জানায়, এই বেড়িবাঁধের ধ্বসে ফলে আমরা খুবই আতঙ্কিত। কেননা বেড়িবাঁধের পাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, সরকারী ভেটেনারী কলেজ ও মৎস ডিপ্লোমা ইনস্টিটিউট, এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালসহ বেশকয়েটি প্রতিষ্ঠান। যা এই বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে যে কোন সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করছি, অতিদূত এই বেড়িবাঁধের মেরামত করে আমাদের নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করুন। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যেই আমাদের উর্ধতন কতৃপক্ষ বেড়িবাঁধটি পরিদর্শন করেছে। আমরা বেড়িবাঁধ মেরামতের জন্য জিওব্যাগ দিয়ে ডাম্পিংয়ের কাজ শুরু করেছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৭-২০১৯ ০৮:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com