কাজিপুরের ভাঙ্গনের কবলে প্রাথমিক বিদ্যালয়
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন

  

কাজিপুরের ভাঙ্গনের কবলে প্রাথমিক বিদ্যালয়

আব্দুল জলিল
৩০-০৭-২০১৯ ০৫:৪৮ অপরাহ্ন
কাজিপুরের ভাঙ্গনের কবলে প্রাথমিক বিদ্যালয়

কাজিপুর  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তর বুরুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ঘর যমুনার ভাঙ্গনের কবলে পড়েছে। স্থানীয় লোকজন ঘরগুলি স্থানান্তর করে অন্যত্র স্থাপনের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।  মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, যমুনার মূলনদী ও একটি শাখা নদীর মাঝের চরে অবস্থিত এই বিদ্যালয়টি দশ বছর আগে স্থাপিত হয়েছিল। এদিকে চলতি বন্যায় বিদ্যালয়টির তিনটি টিনের ঘর পানির প্রবল স্রোতে ভেঙ্গে পড়ে।

 

 

 এছাড়া দুই বছর আগে ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের একটি আধাপাকা টিনসেট ঘর ক্ষতিগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে স্কুল ঘর থেকে যমুনার শাখা নদীটি মাত্র দেড়শত গজ উজান দিয়ে বইছে। ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খোকন মিয়া জানান,  ‘বিদ্যালয়ের জন্য দুই বিঘা জমি দিতে প্রস্তুত রয়েছি। এখন সরকারের সদিচ্ছা হলেই বিদ্যালয়টি স্থানান্তর করা সম্ভব।’ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুর  রাজ্জাক বিদ্যালয়টি স্থানান্তরের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।  কাজিপুর উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ অনতি বিলম্বে বিদ্যালয়টি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আব্দুল জলিল ৩০-০৭-২০১৯ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com