মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে নাগরপুরে র‌্যালি ও আলোচনা সভা
১২ মে, ২০২৬ ০৫:১১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে নাগরপুরে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
৩০-০৭-২০১৯ ০২:৪০ অপরাহ্ন
মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে নাগরপুরে র‌্যালি ও আলোচনা সভা

মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন

কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচঁতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ৩০-০৭-২০১৯ ০২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 337 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com