শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৯-০৭-২০১৯ ০৮:২৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ স্কুল শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি চেতনা জাগ্রত করার লক্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য নাট্য নিকেতন’র দুইদিন ব্যাপি নাটক প্রদর্শনীর সফল সমাপ্তি হয়েছে। সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় ২৮ ও ২৯ জুলাই দুই দিনব্যাপি শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে নাটক প্রদর্শনী করা হয়।
দ্বিতীয় দিনে সকাল ১১.৩০ মিনিটি প্রর্দশনী শুরু হয়। কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে ছুটি ও তোতা কাহিনী নাটক মঞ্চায়ন করা হয়।নাটক দুটি নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন দিলীপ গৌর। নাটকের নির্দেশক ও নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর জানান বাংলা সাহিত্যে ছোটদের জন্য অনেক ছোট গল্প রয়েছে সেই গল্প থেকে নাট্যরুপ দিয়ে শিশুদের দিয়ে অভিনয় করিয়ে শিশুদের দেখানোটা একটি কঠিন কাজ। আমরা সেটা করেছি স্কুল শিক্ষার্থীদের স্বতফুর্ত অংশ গ্রহন অনুপ্রাণিত করেছে আগামীতে আমরা স্কুলে স্কুলে থিয়েটার করে স্কুল থিয়েটার নাট্যাৎসব করবো। দুই দিনে ১৫শ শিক্ষার্থী নাটক দেখেছে আমার বিশ্বাষ এই আয়োজনের মধ্যে দিয়েই অনেক নতুন নাট্য কর্মী বেরিয়ে আসবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com