শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৯-০৭-২০১৯ ০৭:১১ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ টাঙ্গাইলের গোপালপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের আয়োযজনে, ২৯ জুলাই সকাল ১১ ঘটিকায়, দুর্নীতি দমন কমিশন এর পূষ্ঠপোষকতায় দুর্নীতি প্রতিরোধে, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সততা সংঘের উদ্যোগে, দুর্নীতি দেশের উন্নতির প্রধান বাধা এই বিষয়ে, এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ডুবাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বাদল, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজাম্মেল হক, শিক্ষক আবুল কালাম আজাদ, সাহিত্যিক আব্দুস সাত্তার পলাশী প্রমুখ, অত্র প্রতিষ্ঠানের আইটি শিক্ষক আব্দুল মজিদ মডারেটর হিসেবে দায়ত্বি পালন করেন। সকল শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগীদের বিজয়ীদের কে পুরস্কার প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com