টাঙ্গাইল ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সমন্বয় সভা
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:৫২ পূর্বাহ্ন

  

টাঙ্গাইল ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৯-০৭-২০১৯ ০৭:০৮ অপরাহ্ন
টাঙ্গাইল ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান তালুকদার শোভা, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবির, বলদি আটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা আফজাল হোসাইন, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিজুল করিম লালু প্রমূখ।

উক্ত সভায় সরকারী কর্মকর্তা ছাড়াও উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৯-০৭-২০১৯ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com