শিবগঞ্জে ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরি'র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন

  

শিবগঞ্জে ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরি'র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

নিউজরুম
২৯-০৭-২০১৯ ০৫:১৬ অপরাহ্ন
শিবগঞ্জে ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরি'র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার  শিবগঞ্জ উপজেলার ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবীর, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদকসহ স্ব স্ব বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলার শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আচলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিলইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিচক সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোবহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাধাকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থীদের মৌখিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য সরকারী বিধি মোতাবেক ২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থী উপস্থিত না হওয়ার তাদের নিয়োগ বোর্ড বাতিল ঘোষণা করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নিদের্শ দেওয়া হয়। নিয়োগ বোর্ডে বাতিল হওয়া বিদ্যালয় হলো সোবহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিচক সরকারী প্রাথমিক বিদ্যালয়।


নিউজরুম ২৯-০৭-২০১৯ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 575 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com