বেলকুচিতে যানবহনের স্ট্যান্ড না থাকায় ভোগান্তির শিকার জনসাধারণ (ভিডিও সহ)
২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

বেলকুচিতে যানবহনের স্ট্যান্ড না থাকায় ভোগান্তির শিকার জনসাধারণ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৮-০৭-২০১৯ ১১:৪৬ অপরাহ্ন
বেলকুচিতে যানবহনের স্ট্যান্ড না থাকায় ভোগান্তির শিকার জনসাধারণ (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে জনসাধার।এলোপাথাড়ি ভাবে গাড়ি পাকিং ও বেপরোয়া ভাবে যানবহনের চলাফেরার কারণে সৃষ্টি হচ্ছে যানজট । যার ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ নানা পেশার মানুষের চলাফেলা ও ব্যবসায় বানিজ্য ব্যহত হচ্ছে। তাঁত শিল্পখ্যাত বেলকুচির মুকুন্দগাঁতী আঞ্চলিক সড়কটি অতিগুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে লক্ষাধিক মানুষ তাদের বিভিন্ন কার্য সম্পাদন করে থকলেও সড়কের যানজটের কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পথচারীদের সাথে কথা বলে জানা যায়, সিএনজি, ভ্যান, অটোরিকশা, সহ নানা রকমের যানবহনের নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। তাছাড়াও ভালো ট্রাফিক ব্যবস্থা না থাকার কারনে ও যানবহন এলোপাতাড়ি পাকিং করার কারণে যানযট তৈরি হচ্ছে। যার কারনে আমরা সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে পারি না। আমাদের দীর্ঘ সময় জামে আটকে থাকতে হয়। তাই অতিদূত ট্রাফিক ব্যবস্থা সহ স্ট্যান্ড নির্মান করলে এই দূর্ভোগ নিরসন হবে বলে আমরা মনে করি। তাই সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো এই বিষয়ে দৃষ্টিপাত করে আমাদের এই দূর্ভোগ থেকে মুক্তি দিবেন। অপরদিকে বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস বলেন, চালকদের দৌড়াত্ত ও যানবহনের স্ট্যান্ড না থাকার কারণে যানজট তৈরি হচ্ছে। এই যানজট নিরসনের জন্য যানবহনের স্ট্যান্ড ব্যবস্থার বিকল্প কোন পথ নেই। তবে পর্যাপ্ত পরিমান অর্থের বাজেট না থাকার কারণে স্ট্যান্ড নির্মাণ করতে পারছি না।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০৭-২০১৯ ১১:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com