নলকা সিডিপির আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত
০৫ মে, ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন

  

নলকা সিডিপির আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৮-০৭-২০১৯ ০৬:১৩ অপরাহ্ন
নলকা সিডিপির আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

সলঙ্গা  প্রতিনিধি ঃ আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস- ২০১৯ পালিত হয়েছে। সিডিপির ম্যানেজার কর্নেল কস্তার সভাপতিত্বে গতকাল রবিবার বিকেল ৩টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা. এ কে এম মোফাখ্খরুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মেডিকেল অফিসার দাউদুর রহমান, হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন, হেল্থ ইন্সপেক্টর জীবন কুমার সুর সহ অনেকে।

 

 

বক্তাগন বলেন, দেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠি হেপাটাইটিস বি- ভাইরাসে আক্রান্ত। ৫ ধরনের হেপাটাইটিসের মধ্যে ‘এ’ এবং ‘ই’ ছড়ায় খাবারের মাধ্যমে, হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ প্রাণ ঘাতি। এ রোগে টিকা, চিকিৎসার পাশাপাশি সচেতনতার খুব দরকার। বক্তগন আরও বলেন, অনিরাপদ রক্ত সঞ্চালন, ডায়ালাইসিস, অনিরাপদ দৈহিক সম্পর্ক, সিরিঞ্জের মাধ্যমে মাদক নেয়ায় মুলত ভাইরাসটি ছড়িয়ে থাকে। হেপাটাইটিস ‘বি’ তে আক্রান্ত ৭০ শতাংশ রোগি জানেন না যে তারা আক্রান্ত হয়েছে। প্রতি বছর হেপাটাইটিস ‘বি’ ভাইরাস জনিত রোগে মারা যায়। এছাড়াও হেপাটাইটিস ‘বি’ এর কারণ, লক্ষণ, ক্ষতিকর দিক সমুহ নিয়ে আলোকপাত করা হয়। উক্ত অনুষ্ঠানে ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-০৭-২০১৯ ০৬:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 616 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com