শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ২৮-০৭-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা বিক্রি করার সময় পৌরসভার মহেশপুর রাস্তা থেকে ৪৮ পুরিয়া গাঁজা সহ অরুণ বিশ্বাস(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া মহেশপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এস. আই চাঁদ আলী ও এ. এস. আই মামুন সঙ্গীয় ফোর্সসহ উল্লিখিত স্থান থেকে গাঁজা বিক্রির সময় ৪৮ পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলীসাবলা গ্রামের মৃত অনিক বিশ্বাসের পুত্র অরুণ বিশ্বাস(৫০)। এলাকাবাসির অভিযোগ সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বেও সে একাধিকবার মাদক ব্যবসার ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশের হাতে আটক হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com