শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-০৭-২০১৯ ০৫:৪৩ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে রবিবার বেলা ১১টার দিকে ফুলজোড় নদীর ধানগড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর(২২) মাথা বিহীন লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর ধানগড়া ব্রিজের উত্তর পার্শ্বে পিলারের সাথে আটকে থাকা মাথা বিহীন ভাসমান লাশ দেখতে পেয়ে রায়গঞ্জ থানা পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রায়গঞ্জ থানার এস. আই পবিত্র কুমার, এ. এস. আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি নদী থেকে উদ্ধার করেন। এদিকে মাথা বিহীন ভাসমান লাশের খবর পেয়ে দূর দূরান্ত থেকে আগত উৎসুক হাজারো নারী-পুরুষ লাশটি দেখতে ভীড় জমায়। ফুলজোড় নদীর ব্রিজের উভয় পাশে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা দুর্বৃত্তরা যুবতী এই নারীকে অপহরনের পর ধর্ষণ করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেয়
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com