৯৫ ফাউন্ডেশন কাজিপুর উদ্যোগে বন্যার্তদের মধ্যে এাণ সামগ্রী বিতরণ
০৬ মে, ২০২৬ ০৫:১৯ পূর্বাহ্ন

  

৯৫ ফাউন্ডেশন কাজিপুর উদ্যোগে বন্যার্তদের মধ্যে এাণ সামগ্রী বিতরণ

আব্দুল জলিল
২৮-০৭-২০১৯ ১২:০৫ অপরাহ্ন
৯৫ ফাউন্ডেশন কাজিপুর উদ্যোগে বন্যার্তদের মধ্যে এাণ সামগ্রী বিতরণ

কাজিপুর প্রতিনিধিঃ শনিবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বেচ্ছাসেবি সংগঠন ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এবং বাড়িয়েছে সহায়তার হাত। মানুষ মানুষের জন্য এযেন মানবতার হাত। এই হাতের স্পর্শে অনেকেরই জুটেছে দুবেলা আহার। কোন দল বা মতের উর্ধে থেকে শুধুমাত্র মানবতার হাতকে শক্তিশালী করে সংগঠনের ৪০ জন সদস্য দুটি নৌকাযোগে দুর্গম চরঞ্চলের শুভগাছা, কাজিপুর সদর, নাটুয়ারপাড়া, তেকানী, সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের ১২শ’ পরিবারের নদীভাঙন ও বন্যার্তদের মাঝে প্রতি প্যাকেটে ২ কেজি  মুড়ি, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫ পিস খাবার স্যালাইন, ১ প্যাকেট বিস্কুট, ৫পিচ ম্যাচ সহ প্রয়োজনীয় ঔষুধ সহ ত্রাণ সামগ্রী তুলেদেন।

এসময় উপস্থিত ছিলেন ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ সাধারন সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান জাকির, সহ-সভাপতি প্রকৌশলী মো. মোশারফ হোসেন, মো. হাফিজুর রহমান, সরোয়ারই আলম সোহাগ, মোনারুর ইসলাম ভোলা, রুবেল কাউসার জাহিদ, আব্দুর মান্নান মিঠু, ফারুক, রাশিদুর ইসলাম, শাহীন সহ শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ইউপি সদস্য টিপু প্রমুখ।

সংগঠনটির সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল আল নোমান জানান, কাজিপুরের বন্যাদূর্গত মানুষেরা কতটা দূর্ভোগের মাঝে আছে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। অপর্যাপ্ত ত্রাণ সহ নানা সমস্যা তাদের মাঝে বিরাজমান। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবেনা। সমাজের সকল বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। 
তাই আমরা একঝাঁক নিবেদিতপ্রাণ মানুষের সহায়তায় উপজেলার বানভাসীদের দ্বারে দ্বারে ঘুরে দিয়েছি ত্রাণ সামগ্রী।


আব্দুল জলিল ২৮-০৭-২০১৯ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 462 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com