সলঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৫ মে, ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন

  

সলঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-০৭-২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন
সলঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল আলম,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জিল্লুর রহমান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার,জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ছাইফুল ইসলাম,থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০৭-২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 508 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com