রজনী কান্ত সেনের ১৫৪ তম জন্মদিনে পৈতৃক ভিটা দেখতে এলেন বংশধরগন (ভিডিও সহ)
১৯ এপ্রিল, ২০২৬ ০২:১৭ অপরাহ্ন

  

রজনী কান্ত সেনের ১৫৪ তম জন্মদিনে পৈতৃক ভিটা দেখতে এলেন বংশধরগন (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৭-২০১৯ ০৫:৩৮ অপরাহ্ন
রজনী কান্ত সেনের ১৫৪ তম জন্মদিনে পৈতৃক ভিটা দেখতে এলেন বংশধরগন (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ কান্তকবি রজনী কান্ত সেনের ১৫৪ তম জন্মদিনে পৈতৃক ভিটা দেখতে এলেন কান্তকবির বংশধরগন। শুক্রবার বিকালে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নে অবস্থিত সেনভাঙ্গাবাড়ি গ্রামে কবি রজনী কান্ত সেনের পরিত্যাক্ত বসতভিটা পরিদর্শন করেন তার বংশধরগন। এসময় কবি রজনী কান্ত সেনের ১৫৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গাজী নেজমত আলী তালুকদারেরর সভাপতিত্বে ও এ্যাডভোকেট কামরুল ইসলাম শান্তার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রজনীকান্ত সেনের বংশধর সাবেক অধ্যাপক ডক্টর মুন্জুশ্রী সেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রজনীকান্ত সেনের বংশধর শ্রীমতি অন্জলী সেন, শ্রীমতি নিবেদিতা ঘোষ, শ্রীযুক্ত বাবু সওগৌত দাস, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরী, রজনী সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ওসি তদন্ত নুরে আলম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, মাহমুদুল হাসান সেলিম, বেলকুচি পূজা উজ্জাপন পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, শ্রীযুক্ত বাবু হেমেন্দ্রনাথ চৌধুরী, গৌতম সাহা প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৭-২০১৯ ০৫:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com