চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে ৩’শ বানভাসিদের মধ্যে ত্রাণ বিতর
০৬ মে, ২০২৬ ০১:৫৫ পূর্বাহ্ন

  

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে ৩’শ বানভাসিদের মধ্যে ত্রাণ বিতর

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-০৭-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে ৩’শ বানভাসিদের মধ্যে ত্রাণ বিতর

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে যমুনার ভাঙ্গন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসি ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপি চৌহালী উপজেলা ব্র্যাকের আয়োজনে উপজেলার উমারপুর ইউপির হাটাইল ও আরকান্দি গ্রামে নারী প্রধান,প্রতিবন্ধি, বিধবা, বয়স্ক,অতিদরিদ্র,গর্ভবর্তী ও কিশোর-কিশোরী পরিবারের মধ্যে ১ কেজি চাউল,১কেজি ডাইল,১কেজি লবন,১কেজি তৈল, কেজি চিনি,ন্যাট বক্স  ১কেজি সুজি, স্যালাইন ও নগদ টাকা ৫’শ করে পানি বন্দি মানুষের মাঝে বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ রইসউদ্দিন, টাঙ্গাইল-১ আঞলিক ব্যবস্থাপক দাবি শারমিন আক্তার, ব্র্যাক চৌহালী এলাকা ব্যবস্থাপক দাবি মোঃ রকনউজ্জামান, ঘোরজান চর শাখা ব্যবস্থাপক সারোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক দাবি সাইজুজামান মোল্লা, চৌহালী ব্র্যাক শাখা হিসাব রক্ষন কর্মকর্তা সানোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক শাহবুদ্দিন, চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি ব্র্যাক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৭-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 503 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com