শিরোনামঃ
আব্দুল জলিল ২৭-০৭-২০১৯ ০৫:১৮ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ এই প্রথম সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী নবজাগরণী সংঘের আয়োজনে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ঈদুল আযহা থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। শনিবার দুপুরে সোনামুখী নবজাগরনী সংঘের নিজ কার্যালয়ে খেলোয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরিতে ৪৮ জন খেলোয়ার থেকে ৩২ জনকে বেছে নেন চারটি ফ্রাঞ্চাইজি। প্রথমবারের মতো এই টুর্নাামেন্টে অংশ নেয়া ফ্রাঞ্চাইজিগুলো হলো ৯৭ নাইট রাইডার্স, ব্যাচ ৯৮, দুরন্ত সোনামুখী ও ফাইভ স্টার চাই- ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন।
ড্রাফট পরিচালক মোহাম্মদ ছোটন জানান, ‘ খেলোয়াদের মধ্যে এই কর্মকান্ড ইতিবাচক একটা ভূমিকা রাখবে। ইতোমধ্যে তারা নিজেদের ভিত্তিমূল্য পেয়েছেন এবং পাচ্ছেন। এতে করে সুষ্ঠু ক্রীড়াচর্চার পথ সুগম হবে।’
ফ্রাঞ্চাইজিদের পক্ষে ৯৭ নাইট রাইডার্স এর পরিচালনা পর্ষদ এর অন্যতম আনিছুর রহমান ও আরিফুর রহমান জানান, ‘ আমরা খেলোয়ারদের টাকা দিয়ে নিজ দলে ভিড়িয়েছি এর মাধ্যমে এলাকায় মাদক সন্ত্রাসমূক্ত একটা পরিবেশ বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
সংঘের প্রতিষ্ঠাতা ও ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা ঠাকুরগাঁ জেলার সিনিয়র সহকারি জজ আবু তালেব জানান, ‘এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতেই সৃজনশীল এই খেলার আয়োজন করা হয়েছে। আশা করি সুধীসমাজ এই কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে সৃজনশীল মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com