শাহজাদপুরে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)’র আলোচনা সভা
০৫ মে, ২০২৬ ০৪:০০ অপরাহ্ন

  

শাহজাদপুরে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)’র আলোচনা সভা


২৬-০৭-২০১৯ ০৮:৪৯ অপরাহ্ন
শাহজাদপুরে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)’র আলোচনা সভা

শামছুর রহমান শিশির :আজ শুক্রবার বিকেলে স্থানীয় জাসদ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি সৈয়দ আদিত্য'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রাশেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ (জাসদ)’র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু, সহ-সম্পাদক মোঃ আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন শুভ, সমাজসেবা সম্পাদক মোঃ সাব্বির আহমেদ ও সদস্য কাউছার আহমেদ বাঁধন প্রমূখ।
বক্তারা কেন্দ্রীয় জাসদ সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র নির্দেশে আগামী ৩১ জুলাই দেশব্যাপী অনুষ্ঠিতব্য সুশাসন দিবস শাহজাদপুরে যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন এবং শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ (জাসদ) কে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 


২৬-০৭-২০১৯ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 718 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com