উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে মসজিদে সচেতনতা মুলক বক্তব্য
০৮ মে, ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে মসজিদে সচেতনতা মুলক বক্তব্য

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৭-২০১৯ ০৭:৪৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে মসজিদে সচেতনতা মুলক বক্তব্য

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে মসজিদে, মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পূর্বক মুসল্লীদের মাঝে কুরআনের হাদিসের আলোকে সচেতনতা মুলক আলোচনা করা হয়। 

দেশে যেন কোন কুচক্রী মহল মিথ্যা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে পারে সেই লক্ষ্যে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের নির্দেশনায় শুক্রবার উপজেলার সবগুলো জামে মসজিদে জুম্মার নামাজের আগে গুজব রোধে মুসল্লীদের মাঝে  সচেতনতা মুলক আলোচনা করা হয়েছে। 

শুক্রবার জুম্মার নামাজ পূর্বক উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল কেন্দ্রীয় জামে মসজিদে গুজব সম্পর্কে মুসল্লীদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য দেন মসজিদের ইমাম  মওলানা মতিউর রহমান।

সড়াতৈল গ্রামের কৃতি সন্তান মাহমুদুর রহমান বাবলা তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান জুম্মার নামাজ পূর্বক কুরআন ও হাদিসের আলোকে মসজিদে গুজব, সন্ত্রাস, জঙ্গিবাদের কুফল সম্পর্কে আলোচনা করেছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৭-২০১৯ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 581 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com