উল্লাপাড়ায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ
০৮ মে, ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০৭-২০১৯ ০৭:৫৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর  বিরুদ্ধে টেন্ডার ছাড়াই  সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার  (২৫ জুলাই ) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পুরাতন মেহগনি গাছ কেটেছে বড়হর দক্ষিণ পাড়ার স্থানীয় কাঠ ব্যাবসায়ী শাহাদাত হোসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে বড়হর দক্ষিণপাড়া আঞ্চলিক সড়কের ধারে গাছটি বেড়ে ওঠে। ১৫ থেকে ২০ বছর বয়সের একটি মেহগনি গাছ আব্দুস ছাত্তার মাস্টার বিক্রি করার পায়তারা করছে অনেক আগে থেকেই। কিন্তু স্থানীয়দের গাছটি বিক্রি করতে পারেনি। গোপনীয় ভাবে বিক্রি করে গাছটি  বৃহস্পতিবার ভোররাতে সকলের অগোচরে ১০ জন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে কেটে ফেলে।

অভিযুক্ত কাঠ ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান বাড়ির পাশের গাছ কাটছি জানিনা এটা সরকারি গাছ। এটা আব্দুস ছাত্তার মাস্টারের গাছ।  এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান এ বিষয়ে বিষয়টি আমি জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৭-২০১৯ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 963 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com