শ্রীবরদীতে নিরাপদ বালাইনাশক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

শ্রীবরদীতে নিরাপদ বালাইনাশক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজরুম
২৫-০৭-২০১৯ ০৫:০৪ অপরাহ্ন
শ্রীবরদীতে নিরাপদ বালাইনাশক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে নিরাপদ বালাইনাশক ব্যবহার সম্পর্কিত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৩০জন কৃষক নিয়ে শ্রীবরদী মধ্য বাজার সোনাহার মার্কেটে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কৃষকরা যাতে নিরাপদ ও বিচক্ষনের সহিত বালাইনাশক ব্যবহার করতে পারে, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, বাজারজাতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আজিজুল হক আজিজ, ডিপুটি রিজিওনাল ম্যানেজার জয়নাল আবদিন ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় বালাইনাশক নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার সম্পর্কে সঠিক দিক নির্দেশনা গ্রহন করেন প্রশিক্ষণার্থীরা। 

 


নিউজরুম ২৫-০৭-২০১৯ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 381 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com