শিরোনামঃ
নিউজরুম ২৫-০৭-২০১৯ ০৫:০২ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ দেশে চলমান গুজব রোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুর জেলা পুলিশের আয়োজনে শ্রীবরদীতে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “গুজবে কান দিবেন না, আইনকে নিজের হাতে তুলে নিবেন না” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শ্রীবরদী থানা চত্বরে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ছেলে ধরা বিষয়টি সম্পুর্ণ গুজব। গুজব রটনাকারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। কাউকে সন্দেহ হলে পুলিশে খবর দিবেন অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করবেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপ-পরিদর্শক শফিকুল ইসলাম, মার্কাজ মসজিদের ইমাম মাও: মো. সফির উদ্দিন, চাউল হাটি মসজিদের ইমাম মাও: মো. আব্দুল আজিজ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাও: মো. মাহমুদুল হাসান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com