হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী আজিজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন

  

হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী আজিজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজরুম
২৪-০৭-২০১৯ ০৯:২৯ অপরাহ্ন
হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী আজিজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী আজিজার রহমানের চাকরী জনিত কারণে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক যুব নেতা হুসাইন শরীফ সঞ্চয়। এসময় উপস্থিত ছিলেন এমপি জিন্নাহ্’র কনিষ্ঠ পুত্র তাজবীর শরীফ সাম্য, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আলী আজম, সহকারী অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক আখতার হোসেন, গাজিউল হক, উমামা আখতার, খালেদা খাতুন, জোবায়দা খাতুন, হান্নান মিয়া, অত্র মাদ্রাসার সহ-সভাপতি মাজেদুর ইসলাম, গভর্ণিং বডির সদস্য আব্দুল আলিম, পুটু, উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ছিফাতুল্লাহ, খায়রুল ইসলাম, ছাইফুল ইসলাম, ফজলার রহমান, মামুনুর রশীদ, সহকারী লাইব্রিয়ান আরিফুল ইসলাম, এবতেদায়ী শিক্ষক আঃ আলিম, সাজু, অফিস সহকারী বুলবুল ইসলামসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য তিনি ১৯৮২ সালে উক্ত মাদ্রাসায় যোগদান করে সফলতার সহিত তার কর্ম জীবন সমাপ্ত করেন। তার বাকী জীবন সুন্দর ও সুস্থ্য ভাবে চলার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ক্যাপসনঃ শিবগঞ্জ হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী আজিজার রহমানের চাকরী জনিত কারণে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়।

নিউজরুম ২৪-০৭-২০১৯ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com