কামারখন্দ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
২৮ অক্টোবর, ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

মোঃ খায়রুল ইসলাম
২৪-০৭-২০১৯ ০৮:৫৪ অপরাহ্ন
কামারখন্দ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
খাইরুল ইসলামঃ কামারখন্দ হাজী কোরপ আলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ১১ টায় কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক এর উদ্যোগে এবং কলেজের সকল শিক্ষকদের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বট ঔষধি ফলজ ইত্যাদি অনেক ধরনের গাছ লাগানো হয়। বৃক্ষরোপন করতে এসে কলেজের অধ্যক্ষ মকতেল হোসেন জানায় এনামুলের এই উদ্যোগ কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে আগামী ১০০ বছরে স্মৃতিচারণায় এই বৃক্ষরোপণ ব্যাপক ভূমিকা পালন করবে। এনামুলের এই উদ্যোগে আমরা সকল শিক্ষকবৃন্দ অনুপ্রাণিত। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজ শাখার অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীর পাশাপাশি কলেজের প্রায় শিক্ষক উপস্থিত থেকে এই বৃক্ষ রোপন করেন এবং বৃক্ষরোপণ শেষে দোয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ খায়রুল ইসলাম ২৪-০৭-২০১৯ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 810 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com