শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-০৭-২০১৯ ০৬:১৬ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি ঃ সলঙ্গায় ইসলামী ব্যাংক ৩৪৪ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সলঙ্গা থানা সদর জিল্লুর রহমান কমপ্লেক্সে বুধবার সকাল সাড়ে ১০ টায় এ ব্যাংক শাখার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মুনিরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, এভিপি ও বগুড়া জোন প্রধান মোঃ আব্দুস সোবহান।
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইমরুল হোসেন তালুকদার ইমন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, শরীয়াহ সুপারভাইজবি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সলঙ্গা শাখা প্রধান মোঃ মাহফুজুর রহমান, সলঙ্গা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, ঘুড়কা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার, সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার, রায়গঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান লাভু, সলঙ্গা ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও. কে, এম আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল কুন্ডু, গ্রাহক শারমিন আক্তার প্রমুখ। শেষে দোয়া ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com