উল্লাপাড়ায় গুজবে আতংকিত না হতে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সচেতনতামূলক সভা
০৮ মে, ২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় গুজবে আতংকিত না হতে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সচেতনতামূলক সভা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০৭-২০১৯ ০৬:১৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় গুজবে আতংকিত না হতে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সচেতনতামূলক সভা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার মডেল থানা পুলিশের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে ধরা গুজবে আতংকিত না হতে সচেতনতামূলক সমাবেশ করা হয়েছে। 

উপজেলার ১১টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ করা হয়। মডেল থানার উপ-পরিদর্শকগণ এসব সমাবেশে উপস্থিত ছিলেন।

 উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহমেদ আরো জানান, বেলা এগারোটার দিকে তিনি উপজেলায় ইসলামীক ফাউন্ডেশন কার্যালয়ে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামদের কে  ছেলে ধরা গুজবে আতংকিত না হতে তাদের এলাকায় অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়ানোর আহবান জানান।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৭-২০১৯ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 383 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com