শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৭-২০১৯ ০৬:১০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোন্নাফ নামে এক কিশোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৌর শহরের কাওয়াক দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার রাতেই উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
ধর্ষন চেষ্টার শিকার ওই শিশু কন্যার বাবা উল্লাপাড়া থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, ঘটনার সময় তার প্রতিবেশী আব্দুল হাদির বখাটে ছেলে মোন্নাফ (১৬) তার মেয়েকে ফুসলিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।
এসময় মেয়েটির আতœচিৎকারে পার্শ^বর্তী লোকজন এগিয়ে এলে মোন্নাফ পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত হোসেন জানান, ধর্ষন চেষ্টাকারী ওই বখাটে মোন্নাফকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com