শিরোনামঃ
নিউজরুম ২৪-০৭-২০১৯ ০৫:০৫ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ নিরপাদ পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, বিতরণ এবং কারখানার কর্মপরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে শেরপুরের শ্রীবরদীতে ব্যবসায়ীদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সামর্থ্য প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। ক্লাস্টার নেটওয়ার্ক সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা, সামর্থ্য প্রকল্পের জেলা ব্যবস্থাপক শহীদ নাসরুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় অন্যন্যে মধ্যে উপস্থিত ছিলেন, মদিনা ট্রেডার্সের মালিক শাহাজাহান আলী, সোহাগ ওয়েল মিল মালিক সোহাগ মিয়া, আইবন ফুড প্রোডাক্টের মালিক শিরিনা বেগম, চানাচুর ফ্যাক্টরীর মালিক সুজন মোল্লাসহ উপজেলার বিভিন্ন প্রর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com