শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
০৫ মে, ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ


২৩-০৭-২০১৯ ০৭:৪০ অপরাহ্ন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ বানভাসী পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাউল বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার বিকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের জগতলা গ্রামের ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত অসহায় দুস্থ ৩’শ পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি করে চাউল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপ্রু উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, পরিসংখ্যান অফিসার মোখলেছুর রহমান, ইউনিসেফ উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন সচিব মোহাব্বত আলী ও ইউপি সদস্যবৃন্দ। গত রোববার বিকালে কৈজুরী ইউনিয়নের ভাটদিঘুলিয়া গ্রামের ৩ বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 


২৩-০৭-২০১৯ ০৭:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com