শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৩-০৭-২০১৯ ০৬:৫০ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম খাতুন (৮) উপজেলার চরকুকরী পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ও কুকরী কলেজ পাড়া মহল্লার বাবু সিকদারের মেয়ে।
চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও নিহতের ভাই আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম তার সহপাঠিদের সাথে বাড়ির পাশে যমুনার খালে গোসল করতে যায়। তখন সবার অজান্তে তলিয়ে যায়। বিকেলের দিকে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com