শ্রীবরদীতে বসত ঘরের টিনের বেড়া কেটে শিশু নেওয়ার চেষ্টা আতঙ্কে এলাকাবাসীঃ পুলিশের মাইকিং
০৫ মে, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

  

শ্রীবরদীতে বসত ঘরের টিনের বেড়া কেটে শিশু নেওয়ার চেষ্টা আতঙ্কে এলাকাবাসীঃ পুলিশের মাইকিং

নিউজরুম
২৩-০৭-২০১৯ ০৩:৩২ অপরাহ্ন
শ্রীবরদীতে বসত ঘরের টিনের বেড়া কেটে শিশু নেওয়ার চেষ্টা আতঙ্কে এলাকাবাসীঃ পুলিশের মাইকিং

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বসত ঘরের টিনের বেড়া কেটে শিশু বাচ্চাকে নিয়ে যাওয়া অভিযোগ উঠেছে। উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামে ২২ জুলাই সোমবার গভির রাতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। শিশুর বাবা শাজাহান মিয়া জানান, রাতে খাবার শেষে তার শিশু বাচ্চা সাথী আক্তার শ্রাবন্তী (৩) ও সিফাত (২) কে নিয়ে প্রতি দিনের মতো ঘুমিয়ে পড়ি। রাতে কে বা কাহারা আমার বসত ঘরের পিছে টিনের বেড়া কেটে আমার শিশু মেয়ে শ্রাবন্তীকে বাহির করে এবং ছেলে সিফাতকে বাহির করার চেষ্টা করলে আমার ঘুম ভেঙ্গে যাওয়ায় সিফাতের হাত ধরে টেনে চিৎকার দিলে তাহারা দৌড়ে চলে যায়। পরে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে। ৭নং ওয়ার্ড মেম্বার মতিবর রহমান মতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ঘটার পর আমরা এলাকাবাসী বিভিন্ন জায়গায় লোকগুলোকে খোঁজাখোজি করি। এলাকাবাসী এখন আতঙ্কে রয়েছে। 

এদিকে ছেলে ধরা গুজবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ২৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ মাইকিং করে লোকজনকে সচেতন থাকার আহব্বান জানান। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, কে বা কারা ওই শাজাহানের বসত ঘরের টিনের বেড়া কেটেছে। তবে পুলিশ তাদের আতঙ্কে না থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও এলাকায় অপরিচিত কোন ব্যক্তিকে দেখলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।


নিউজরুম ২৩-০৭-২০১৯ ০৩:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com